ছাত্রদলের কমিটি ঘোষণা: কুমিল্লায় বিএনপি অফিসে হামলা ও ভাংচুর
কুমিল্লায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাংচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মহানগর এবং দক্ষিণ জেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ উঠেছে। ১৭ মে রাতে নগরীর কান্দিরপাড় এলাকায় মহানগর এবং দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।
