ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল আইএসপিআর
ঢাকা সেনানিবাস সংলগ্ন এলাকায় সভা ও সমাবেশসহ সব ধরনের বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। আগামীকাল রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। আজ ১৭ মে শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর -আইএসপিআর।
