‘কলম বিরতি’ কর্মসূচির পরিধি বাড়িয়েছে এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা
এনবিআর সংস্কারে সরকারের অধ্যাদেশ জারির পর ৩ দিন ধরে কলম বিরতি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। ঘোষিত ৩ দফা দাবি আদায় না হওয়ার নতুন কর্মসূচি ঘোষণা করেছে তারা। নতুন কর্মসূচি অনুযায়ী ১৮ মে ৬ ঘণ্টা কর্মবিরতি পালন করবে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
