রেয়ার আর্থ খনিজে চীনের দখল: প্রযুক্তি, প্রতিরক্ষা ও বিশ্ব রাজনীতিতে নতুন মোড়
বর্তমান বিশ্বে প্রযুক্তি, প্রতিরক্ষা এবং যানবাহন খাতে একটি নীরব অথচ গভীর সংকট ঘনিয়ে আসছে। সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছে 'রেয়ার আর্থ মিনারেলস'। মোট ১৭টি খনিজের ওপর নির্ভর করে স্মার্টফোন, ইলেকট্রিক যানবাহন, এবং সামরিক সরঞ্জামের মতো আধুনিক বিশ্বের প্রায় সব ধরনের প্রযুক্তি পণ্য। এসব খনিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো রেয়ার আর্থ ম্যাগনেট, যা তৈরি হয় নিওডিমিয়াম, ডাইসপ্রোসিয়াম ও টার্বিয়ামের মতো মৌল দিয়ে।
