ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের বক্তব্যে মোদি চুপ কেন?
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ইস্যুতে একের পর এক মন্তব্য করে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কখনো বলছেন, ভারত যুক্তরাষ্ট্রকে শুল্কমুক্ত সুবিধার প্রস্তাব দিয়েছে। কখনো বা, ভারতে আইফোন না বানাতে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুককে নির্দেশ দিচ্ছেন।
