পাকিস্তানের চীনা জে-১০সি যুদ্ধবিমানের সফলতার রহস্য কী?
সাম্প্রতিক সংঘাতে ভারতীয় যুদ্ধবিমানকে পরাস্থ করার যে দাবি পাকিস্তান করছে তার মূলে রয়েছে চীনের তৈরি যুদ্ধবিমান জে-১০ সি। ৭ মে ভোরে ভারত-পাকিস্তানের মধ্যে সংঘটিত এক আকাশযুদ্ধে এই যুদ্ধবিমান প্রথমবারের মতো সরাসরি যুদ্ধে অংশ নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেটিকে অন্যতম বৃহৎ আকাশযুদ্ধ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
