ছাত্রদল নেতা সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে। ভবঘুরেরা কেন তাকে হত্যা করবে? মৃত্যুর আগে সাম্য জাতীয় সংগীত নিয়ে তার ফেসবুকে একটি পোস্ট করেছিলেন। সেই কারণে কী এই হত্যাকান্ড এমন প্রশ্ন ও রেখেছেন তিনি। ১৫ মে জাতীয় প্রেসক্লাবের সামনে সাম্য হত্যার বিচারের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী ।
