দিল্লী ক্যাপিটালসে মুস্তাফিজ, অথচ জানেই না বিসিবি; এনওসি মিলবে কি?
পাক-ভারত সংঘাতের কারণে সাময়িক সময়ের জন্য আইপিএল স্থগিত থাকায় যেন লাভই হল টাইগার ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানের। নিরাপত্তা শঙ্কায় ব্যাক্তিগত কারণ দেখিয়ে ভারতে এসে আইপিএলের বাকি ম্যাচগুলো খেলতে অস্বীকৃতি জানান জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। তাইতো এই অজি ওপেনারের বদলি মুস্তাফিজকে দলে ভেড়ায় দিল্লী ক্যাপিটালস। কিন্তু আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের কারণে বিসিবির এনওসি পাবেন কি ফিজ?
