সোনার দামে রেকর্ড: বিনিয়োগ করবেন, নাকি বিপদে পড়বেন?
বিশ্ব অর্থনীতি যখন অনিশ্চয়তার মধ্য দিয়ে এগোচ্ছে, তখন একদিকে শেয়ারবাজারে অস্থিরতা, অন্যদিকে সুদের হার ও মুদ্রাস্ফীতির চাপ। এই পরিস্থিতিতে বিনিয়োগকারীরা ঝুঁকছেন সোনার দিকে। কারণ বহু পুরনো একটি ধারণা হলো, সোনা হলো নিরাপদ বিনিয়োগের আশ্রয়।
