আইএমএফের ঋণের কিস্তি, ডলার রেট, মূল্যস্ফীতি নিয়ে কী বললেন গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন এখন থেকে ডলারের দর নির্ধারণ করবে বাজার। এর সপক্ষে যুক্তিও দিয়ে গভর্নর বলেন, এতে ডলার দর বর্তমান জায়গাতেই থাকবে। এ সময় গভর্নর আরও জানান, আগামী জুন মাসের মধ্যে ৩৫০ কোটি ডলার আসবে। এই ডলার আসবে আইএমএফ, বিশ্বব্যাংক, এডিবি ও জাইকার মতো কয়েকটি প্রতিষ্ঠান থেকে।
