নিবন্ধন ও প্রতীক ফেরত চেয়ে জামায়াতের আপিলের রায় ১ জুন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ও নির্বাচনী প্রতীক ফেরতের আবেদনের বিষয়ে দায়ের করা আপিলের রায় আগামী ১ জুন ধার্য করেছে আপিল বিভাগ। ১৪ মে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ উভয় পক্ষের শুনানি শেষে রায়ের এ দিন ধার্য করেন।
