যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলের হামলা, নিহত ৮১
অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের সর্বশেষ সামরিক অভিযানে আবারও প্রাণ হারিয়েছেন নারী ও শিশুসহ ৮১ জন ফিলিস্তিনি। ১৪ মে মধ্যরাত থেকে উত্তর গাজায় চালানো ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত ৫১ জন, আর তার কয়েক ঘণ্টা আগে দক্ষিণ গাজার নাসের ও ইউরোপিয়ান হাসপাতালে হামলায় নিহত হয়েছেন আরও ৩০ জন।
