বাণিজ্যি যুদ্ধ থেকে কেন পিছিয়ে গেল যুক্তরাষ্ট্র ও চীন?
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে একটি ঐতিহাসিক বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় দুই দেশই একে অপরের ওপর আরোপ করা শতকরা তিন অঙ্কের হারের শুল্ক কমাতে রাজি হয়েছে। এই সিদ্ধান্তে বাজারে স্বস্তি ফিরেছে এবং বিশ্বজুড়ে ব্যবসায়িক মহলে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস মিলেছে। কিন্তু কী এমন হলো, যাতে এই দুই দেশের মধ্যে বরফ হঠাৎ গলতে শুরু করল?
