বিনিময় হার নিয়ে সমঝোতা, ঋণ ছাড়ে সম্মত আইএমএফ
বিনিময় হার নিয়ে দীর্ঘদিনের মতপার্থক্যের অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশকে ঋণ দিতে সম্মত হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল–আইএমএফ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মানসুরের নেতৃত্বে একাধিক বৈঠকের পর আইএমএফ-এর সঙ্গে সমঝোতায় পৌঁছানো গেছে বলে জানা গেছে। ফলে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ঋণ প্যাকেজের আওতায় জুন মাসে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার ছাড় করতে যাচ্ছে আইএমএফ।
