ভারত-পাকিস্তান পারমাণবিক যুদ্ধ ঠেকিয়েছি: ডোনাল্ড ট্রাম্প
ভারত-পাকিস্তান উত্তেজনা এমন এক পর্যায়ে পৌঁছেছিল যে অনেকেই পারমাণবিক যুদ্ধের আশঙ্কা করছিলেন। শেষ পর্যন্ত অবশ্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ; এড়ানো গেছে পারমাণবিক যুদ্ধও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তাদের হস্তক্ষেপের কারণেই দুই দেশের মধ্যে ভয়াবহ পারমাণবিক যুদ্ধ এড়ানো সম্ভব হয়েছে।
