রাজু ভাস্কর্যের সামনে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাইলেন শিক্ষার্থীরা
শাহবাগে জাতীয় সঙ্গীত গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে সমবেত কণ্ঠ জাতীয় সংগীত পরিবেশন করেছেন কয়েকটি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। ১২ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সমবেতভাবে জাতীয় সংগীত পরিবেশন করেন তারা।
