নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব ব্যবস্থা নিতে পারবে সরকার
আনুষ্ঠানিকভাবে সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ হলো জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের। গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এর আগে সন্ত্রাসবিরোধী আইনে অভিযুক্ত ব্যক্তি বা সংগঠনের পক্ষে প্রেস বিবৃতি, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বা জনসমাবেশসহ যেকোনো ধরনের প্রচার-প্রচারণা নিষিদ্ধ করে অধ্যাদেশ জারি করা হয়। উপদেষ্টা পরিষদের বৈঠকে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধন অনুমোদন দেয়া হয়।
