ভারত-পাকিস্তান কি আসলেই যুদ্ধে জড়িয়েছিল?
গত কয়েকদিন হামলা-পাল্টা হামলার পর ভারত-পাকিস্তান পূর্নাঙ্গ যুদ্ধ হই হই করেও শেষ পর্যন্ত হয়নি। যুদ্ধের আশঙ্কা যখন তীব্র হচ্ছিল তখন হঠাৎই গত ১০ মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, দেশ দুটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে। ওই দিনই ভোরে দুই দেশ একে অপরের সামরিক ঘাঁটিতে হামলা চালায় বলে দাবি করে। প্রশ্ন উঠেছে ভারত-পাকিস্তান যে যুদ্ধবিরতি করল এর মানে কী? এই যুদ্ধবিরতির ভবিষ্যৎ কী কিংবা এটি টিকবে কতদিন?
