বাংলাদেশের পেস বোলিং কোচ হলেন সাবেক অজি ফাস্ট বোলার শন টেইট
পেস বোলিং কোচ হিসেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে যুক্ত হলেন সাবেক অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার শন টেইট। চুক্তি অনুযায়ী ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন তিনি। চলতি মাসেই জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন ৪২ বছর বয়সী টেইট।
