৩ মাসের জন্য ১১৫ শতাংশ শুল্ক কমাল যুক্তরাষ্ট্র-চীন
একে অপরের পণ্যে আরোপ করা শুল্ক সাময়িক সময়ের জন্য কমাতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। ১৪ মে থেকে পরবর্তী ৯০ দিনের জন্য পাল্টাপাল্টি ওই শুল্ক ১১৫ শতাংশ কমাতে রাজি হয়েছে দুই দেশ। ১২ মে এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে বিষয়টি। বিবিসিসহ অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে নিশ্চিত করা হয়েছে এটি।
