ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা কী ছিল?
চার দিন ধরে সীমান্তে গোলাগুলি, বিমান ও ড্রোন হামলা, বক্তব্য-পাল্টা বক্তব্যের পর ১০ মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন – ভারত ও পাকিস্তান একটি "পূর্ণ ও তাত্ক্ষণিক যুদ্ধবিরতিতে" সম্মত হয়েছে। দক্ষিণ এশিয়ায় চলমান এই সংঘাত-উত্তেজনায় এটি ছিল নাটকীয় মোড়।
