যুদ্ধবিরতির শর্তে আলোচনা চায় ইউক্রেন, ‘ইতিবাচক’ প্রস্তাবেও সতর্ক জেলেনস্কি
ইউক্রেনের সঙ্গে সম্প্রতি সরাসরি আলোচনা করার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানিয়েছেন, আগামী চার দিনের মধ্যে তুরস্কের ইস্তাম্বুলে করতে চান এই বৈঠকের আয়োজন। তবে এখনও কিয়েভের পক্ষ থেকে কোনো সরাসরি সাড়া না এলেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধবিরতির আলোচনায় বসতে তার দেশ প্রস্তুত।
