কারসাজি রুখতে তিন মাসের মধ্যে পুঁজিবাজার সংস্কারের নির্দেশনা
সরকারি-বেসরকারি খাতের বড় বড় প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ১১ মে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পুঁজিবাজার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে তিনি এই নির্দেশ দিয়েছেন। বৈঠকে প্রধান উপদেষ্টা আরো যেসব নির্দেশনা দিয়েছেন পরে তা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
