নিরপেক্ষ ভ্যানুতে আলোচনা করবে ভারত-পাকিস্তান
সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংঘর্ষবিরতি হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি, দীর্ঘ আলোচনার পর দুই দেশই এই মুহূর্ত থেকে সম্পূর্ণরূপে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।
