বাংলাদেশে রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধের উপায় ও ইতিহাস
রাজনৈতিক দল বা সংগঠন নিষিদ্ধে বেশ কয়েকটি আইন রয়েছে বাংলাদেশে। এরমধ্যে ৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন, ৭৮ সালের পলিটিক্যাল পার্টিস অর্ডিন্যান্স এবং ২০০৯ সালে প্রণীত সন্ত্রাসবিরোধী আইন অন্যতম। এর আগে যতবারই কোন রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করা হয়েছে, তাতে ব্যবহার করা হয়েছে এসব আইন।
