দেশজুড়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ, প্রাণ ওষ্ঠাগত
তীব্র দাবদাহে পুড়ছে দেশ। সূর্যের প্রখর তাপে প্রাণ ওষ্ঠাগত। ঘরের ভেতরে কিংবা গাছের ছায়ার নিচেও টিকে থাকা কষ্টকর হয়ে উঠছে। আবহাওয়া অফিসের তথ্যমতে, রাজশাহীর ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। অঞ্চলটিতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
