যাত্রীবাহী লঞ্চে নারীদের প্রকাশ্যে মারধর-লুটপাট, ভিডিও ভাইরাল
যাত্রাবিরতি করা একটি যাত্রীবাহী লঞ্চের কেবিনে থাকা দুই তরুণী মারধরের শিকার হয়েছেন। ৯ মে রাতে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে যাত্রাবিরতি করা একটি যাত্রীবাহী লঞ্চে এ ঘটনা ঘটে। দুই তরুণীকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
