পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে কি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু?
থেমে থেমে পাল্টাপাল্টি হামলা করছে পরমাণু শক্তিধর প্রতিবেশী দুই দেশ ভারত-পাকিস্তান। ভারতের 'অপারেশন সিঁদুর' এর বিপরীতে 'বুনিয়ান-উন-মারসুস' নাম দিয়ে অভিযান শুরু করেছে পাকিস্তান। বিশ্লেষকরা বলছেন, পূর্বের চেয়ে এবার ভারত-পাকিস্তান সংকটের ধোঁয়াশা অনেক গভীর।
