জনগণ অভিযোগ দেবে কার কাছে: রিজভী
জিনিসপত্রের দাম বাড়ছে; জনগণ কারও কাছে বলতে পারছেন না। কোনো অভিযোগ জানাতে পারছে না। কারণ দেশে নির্বাচিত সরকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী। ১০ মে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
