ভারত-পাকিস্তান সংঘাতে অর্থনৈতিক ক্ষতি কার বেশি হবে?
পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা যখন ঘুরে দাঁড়াতে শুরু করেছে তখনই ভারতের সঙ্গে তাদের উত্তেজনা শুরু হয়। যা এখন বেড়েই চলেছে। প্রশ্ন উঠেছে, সংঘাত যদি অব্যাহত থাকে বা আরও বাড়ে তাহলে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত কে হবে? ভারত নাকি পাকিস্তান? আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী সংস্থা মুডিস সম্প্রতি বলেছে, ভারতের সঙ্গে সামরিক সংঘাতের প্রভাবে পাকিস্তানেরই অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। সংঘাত বাড়লে ভারত ততটা ক্ষতিগ্রস্ত হবে না।
