গ্রেপ্তার করে আইভীকে নেওয়ার পথে পুলিশের গাড়িবহরে হামলা
সদর ও সিদ্ধিরগঞ্জ থানায় হত্যাসহ অন্তত মামলায় অভিযুক্ত আসামি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৯ মে সকাল পৌনে ছয়টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় সেখানে তাঁর বিপুলসংখ্যক সমর্থক অবস্থান করছিলেন। গাড়িবহর নিয়ে সতর্ক অবস্থানে ছিল পুলিশও।
