গ্রীষ্মের খরতাপেও স্বস্তির ছোঁয়া চবি ক্যাম্পাসে
গণগণে সূর্যের তপ্ত রোদ যেন আগুনের ফুলকি হয়ে ঝরছে। প্রকৃতিতে যখন গ্রীষ্মের দাবদাহে হাঁসফাস অবস্থা জনজীবনে তখন কাঠফাটা রুক্ষতা মাড়িয়ে আর্শীবাদ হয়ে জারুল-সোনালুতে বর্ণিল রূপে সেজেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
