কী কারণে টেস্টকেও বিদায় জানালেন রোহিত শর্মা?
ক্রিকেটের সবচেয়ে অভিজাত ফরম্যাট, টেস্টে সময়টা ভালো যাচ্ছিল না রোহিত শর্মার। ভারতের এই অধিনায়কের ব্যাট যেন একদমই নিষ্প্রভ হয়ে পড়েছিল। সবাই ধারণা করছিল, হয়তো টেস্টের অধিনায়কত্ব ছাড়তে যাচ্ছেন এই হিটম্যান। কিন্তু সেটিকে ভুল প্রমাণ করে টেস্ট থেকে অবসরের ঘোষণাই দিয়ে বসলেন রোহিত। কিন্তু হঠাৎ কেন তার এই সিদ্ধান্ত?
