পারস্য না আরব? উপসাগরের নাম নিয়ে ট্রাম্পের নতুন ভাবনা
এবার পারস্য উপসাগরের নাম পাল্টানোর আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানা গেছে, তিনি মধ্যপ্রাচ্য সফরের সময় এই বিষয়ে ঘোষণা দিতে পারেন। এর আগে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে 'গালফ অব আমেরিকা' রাখেন ট্রাম্প। এবার পারস্য উপসাগরের নাম পরিবর্তন নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
