ভারত-পাকিস্তান সীমান্তে সংঘর্ষে উত্তপ্ত কাশ্মীর
ভারতের 'অপারেশন সিঁদু্র' অভিযানে পাকিস্তানে হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে নিরাপত্তা বৈঠকে প্রতিরক্ষা বাহিনীকে জবাব দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। সীমান্তে পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় সেনা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এর আগে পেহেলগাওঁয়ে পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে সংঘাত শুরু হয়, যা এখন পাল্টাপাল্টি হামলায় রূপ নিয়েছে।
