১৫ মে থেকে বাজারে মিলবে রাজশাহীর আম
সুমিষ্ট আমের জন্য সুখ্যাতি রয়েছে রাজশাহীর। এই ফলের অভ্যন্তরীণ চাহিদার বড় অংশ সরবরাহ হয় এই জেলার বাগান থেকে। এবার জেলার ১৯ হাজার ৬০৩ হেক্টর জমির বাগানে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৬০ হাজার টন। আগামী কয়েকদিনের মধ্যে কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে জানায় রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
