পাকিস্তানে হামলার বিষয়ে যা জানাল ভারত
ভারত তার আত্মরক্ষার অধিকার ব্যবহার করেছে, যার লক্ষ্য ছিল আগাম সন্ত্রাসী হামলা রোধ এবং ভবিষ্যতের হামলাকে নিরুৎসাহিত করা। এই পদক্ষেপগুলো ছিল পরিমিত, উত্তেজনাহীন, ভারসাম্যপূর্ণ ও দায়িত্বশীল। এগুলো কেবল সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস এবং ভারতে অনুপ্রবেশকারী সন্ত্রাসীদের অক্ষম করে দেওয়ার দিকে কেন্দ্রীভূত ছিল। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ২৫ এপ্রিল ২০২৫-এ পেহেলগাঁওয়ে হামলার প্রসঙ্গে একটি প্রেস বিবৃতি দিয়েছিল, যেখানে বলা হয়েছিল—'এই জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনাকারী, অর্থদাতা, পৃষ্ঠপোষক এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনা এবং বিচারের মুখোমুখি করা প্রয়োজন।' ভারতের সর্বশেষ পদক্ষেপ এই পরিপ্রেক্ষিতে বিবেচনা করা উচিত।
