পাকিস্তানের যে ৯ স্থানে হামলা চালিয়েছে ভারত
পাকিস্তানের অভ্যন্তরে অন্তত ৯টি স্থানে হামলা চালানোর দাবি করেছে ভারত। ৬ মে রাতে ওই হামলার বিষয়ে নয়াদিল্লি দাবি করেছে, এই ৯টি স্থানই বিভিন্ন 'সন্ত্রাসী গোষ্ঠীর' আখড়া। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় ৬ মে রাতে ভারত 'অপারেশন সিন্দুর' নামে একটি সমন্বিত ও বহুমুখী সামরিক অভিযান চালায় পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বিভিন্ন অংশে। এই লক্ষ্যবস্তুগুলোর মধ্যে এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও দীর্ঘস্থায়ী 'সন্ত্রাসী প্রশিক্ষণ কেন্দ্রগুলোর' কয়েকটি অন্তর্ভুক্ত ছিল।
