পাকিস্তানে ভারতের হামলা: ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের
গভীর রাতে ভারতীয় সশস্ত্র বাহিনীর হামলার জবাবে পাকিস্তান সামরিক বাহিনী পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম এ খবর নিশ্চিত করেছে।
