পুরো গাজা দখলের পরিকল্পনায় সম্মতি দিয়েছে নেতানিয়াহুর মন্ত্রিসভা
গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করতে ও পুরো গাজা দখলের পরিকল্পনায় সম্মতি দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। ইসরায়েলি এক কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
