চিকিৎসা শেষে ৪ মাস পর দেশে ফিরেছন খালেদা জিয়া; নেতাকর্মীদের উচ্ছ্বাস
চিকিৎসা শেষে চার মাস পর যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বেলা ১১টা ২০ মিনিটে খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দর থেকে বের হলে নেতা-কর্মীরা পতাকা নেড়ে দলীয় প্রধানকে শুভেচ্ছা জানান।
