কাশ্মীর নিয়ে তীব্র বার্তায় প্রকাশ্যে পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনির
পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা নিয়ে ভারত-পাকিস্তান উত্তেজনায় এবার দৃশ্যপটে হাজির হয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। তিনি দেশটির সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হলেও, বরাবরই পর্দার আড়ালে থাকতে পছন্দ করতেন। এখন তিনি শুধু পাকিস্তানের সামরিক বাহিনীর নেতা নন, বরং ভারতের বিপরীতে কঠোর অবস্থান নিয়ে পাকিস্তানের কণ্ঠস্বর হয়ে উঠেছেন।
