সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের কোন কোন বিষয়ে দ্বিমত এনসিপির?
দ্বিতীয় দফায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। ৬ মে সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই সংলাপ অনুষ্ঠিত হয়। সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে এনসিপির চার সদস্যের একটি প্রতিনিধি দল এই সংলাপে অংশ নেয়।
