এবার ট্রাম্পের ওপর খেপলেন হলিউডের নির্মাতা-বিনিয়োগকারীরা
মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এমন এক ঘোষণা দিয়েছেন, যা ইতিমধ্যেই হলিউডে ঝড় তুলেছে। তিনি চান, যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত সিনেমাগুলোর ওপর ১০০% শুল্ক আরোপ করতে। এই প্রস্তাবে হলিউডের চলচ্চিত্র নির্মাতা এবং বিনিয়োগকারীরা বিস্মিত, কেউ কেউ তো ক্ষুব্ধই।
