মধুপুরের শালবন উদ্ধারে নামবে সরকার: সৈয়দা রিজওয়ানা
চলতি মাসেই মধুপুর শালবনে ১৫০ একর জমিতে ইউক্যালিপটাস বাদ দিয়ে শাল গাছ লাগানো শুরু করা হবে বলেও জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জানান, ৪৪ হাজার একর শালবনের আকার এখন ৩ হাজারে। এর কিছু অংশ উদ্ধারের পরিকল্পনা রয়েছে সরকারের।
