চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক আটকে প্রতিবাদ, ভোগান্তিতে যাত্রীরা
মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে চট্টগ্রামের খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক এলাকার বিভিন্ন স্থানে অবরোধ করা হয়েছে। ৫ মে সকাল থেকে চলা এই সড়ক অবরোধের কারণে দুর্ভোগে পড়েছেন যানবাহনের চালক, যাত্রী ও শিক্ষার্থীরা।
