চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা
৫ মে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে জাতীয় অধ্যাপক এ কে আজাদ খানের নেতৃত্বাধীন স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে কমিশনের সদস্য ডা. সৈয়দ আকরাম হোসেন কমিশনের সুপারিশগুলো তুলে ধরেন। সেখানে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভূক্ত করা, একটি স্বাধীন ও স্থায়ী 'স্বাস্থ্য কমিশন গঠন এবং স্বতন্ত্র হেলথ ক্যাডার সার্ভিসের সুপারিশ করা হয়েছে। এছাড়া চিকিৎসকের সঙ্গে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা সরাসরি সাক্ষাৎ করতে পারবেন না-এমন সুপারিশও করা হয়েছে প্রতিবেদনে।
