ঘরোয়া লিগে অনবদ্য পারফর্ম করেও দলে সুযোগ মেলে না নাঈম শেখের
সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। কিন্তু সেই দলে ঠাঁই হয়নি ঘরোয়া লিগে অনবদ্য পারফর্ম করা নাঈম শেখের। ভালো খেলেও কেন দলে জায়গা পাচ্ছেন না নাঈম, সেই প্রশ্ন উঠেছে জোরেশোরে।
