জুলাই শহীদ পরিবারের সদস্যদের ওপর ধারাবাহিক সহিংসতা
৫ আগস্টের পর গত ৯ মাসে কমপক্ষে ৩৬টি হামলা হয়েছে জুলাই আন্দোলনের সঙ্গে জড়িত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের ওপরে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-পিআইবির ফ্যাক্টচেক, মিডিয়া গবেষণা ও বিশ্লেষণী উইং 'বাংলাফ্যাক্ট' পরিচালিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। রোববার বাংলাফ্যাক্ট এ-সংক্রান্ত গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। দর্শক এসব নিয়েই এখনকার টিবিএস নিউজ আপডেটস।
