অপতথ্য ঠেকাতে সরকারি কর্মীদের প্রস্তুতির আহ্বান তথ্য উপদেষ্টার
তথ্য বিভ্রাট বা অপতথ্য মোকাবেলায় সরকারি কর্মকর্তাদের প্রস্তুত করা হবে। ৪ মে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটরিয়ামে ডিজিটাল ভেরিফিকেশন অ্যান্ড ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। বলেন, যেকোনো মানুষ ইউটিউব চ্যানেল খুলে গুজব ছড়াতে পারে। যাদের ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে তারাও গুজব ছড়ানোর কাজ করতে পারে। গ্রামাঞ্চলের অনেকেই জুলাই-আগস্টের অভ্যুত্থান মেনে নেয়নি বলে মন্তব্য করেন তিনি।
